নিদ্রা পূর্বের প্রার্থনা (#8419)

হে আমার ঈশ্বর, আমার পরম প্রভু, আমার আকাংখার লক্ষ্যস্থল। তোমার এই দাস তোমারই করুণার আশ্রয়ে নিদ্রা অন্বেষণ করে এবং তোমার তত্ত্বাবধানে ও তোমার আশ্রয় প্রার্থনা করিয়া তোমারই অনুকম্পার চন্দ্রাতপতলে বিশ্রাম লাভ করিতে বাসনা করে।
তোমারই নিকট প্রার্থনা করিতেছি হে আমার পরম প্রভু, তোমার নিদ্রাবিহীন চক্ষুর সাহায্যে, যেন তুমি আমার চক্ষুদ্বয়কে তুমি ব্যতীত অপর কিছু অবলোকন করা হইতে রক্ষা কর। অতঃপর তাহাদের দৃষ্টিশক্তি সবল কর যেন তাহারা তোমার নিদর্শনাবলী বিচার করিতে সক্ষম হয় এবং তোমার প্রত্যাদেশের আবির্ভাবের চিকচক্রবাল অবলোকন করিতে পারে। তুমিই তিনি যাঁহার সর্বশক্তিমত্তার আবির্ভাবসমুহের নিকট সারভূত শক্তির অধিকারীও কম্পিত হইয়াছে।
	তুমি প্রভু ব্যতীত আর কোন উপাস্য নাই, তুমি সর্বশক্তিমান, তুমি সর্বদমনকারী, অনিয়ন্ত্রিত।

-`Abdu'l-Bahá
-----------------------

